বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

জরিমানা ছাড়াইরিটার্ন দাখিলের সুযোগ

পাঠক প্রিয়

বৃহস্পতিবার গণভবনে নিয়মিত বৈঠকে আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। রাজস্ব আহরণ কার্যক্রম গতিশীল রাতে জাতীয় রাজস্ব বোর্ড এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে করদাতারা মাসিক ভ্যাট দাখিলপত্র দাখিলের সুবিধার্থে গত ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে সব ভ্যাট সার্কেল অফিস সীমিত পরিসরে খোলা রেখেছিল। এরপরেও দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান যথাসময়ে রিটার্ন দাখিল করতে পারেনি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) জরিমানা ছাড়া মূল্য সংযোজন কর রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিতকরণের জন্য আবেদন করে। জনস্বার্থে এ দুর্যোগকালীন সময়সীমা বাড়ানোর জন্য আইনটি অনুমোদন দেয়া হয়েছে।

সচিব আরও জানান, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ তে সময় বৃদ্ধির কোনো সুযোগ না থাকায় এপ্রিল থেকে কার্যকারিতা দিয়ে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন- ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (২) এর উপ-ধারা সংযোজন করা হয়েছে। (৩) উপ-ধারা (১) এ যা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি অবস্থার কারণে জনস্বার্থে রাজস্ব বোর্ড সুদ ও জরিমানা পরিশোধ ছাড়াই সময়সীমা বাড়াতে পারবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ