শুক্রবার, মার্চ ৬, ২০২৬

কিন্ডারগার্টেনের জন্য আর্থিক সহায়তা সর্বোচ্চ চেষ্টা করব : হাজী ইয়াসিন মিয়া

পাঠক প্রিয়

কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: মার্কিন দূতাবাস ঘিরে বিশেষ সতর্কতা

অনলাইন ডেস্ক  চলমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার সকালে বাংলাদেশ...

মানুষের ডিম্বাণু, শুক্রাণু ও টিউমার কোষেও ঢুকছে মাইক্রোপ্লাস্টিক

অনলাইন ডেস্ক গবেষকরা নতুন করে সতর্কবার্তা দিচ্ছেন, মাইক্রোপ্লাস্টিক শুধু পরিবেশে নয়, মানবদেহেও ভয়াবহভাবে প্রবেশ করছে। আগেই জানা গিয়েছিল, রক্ত, মস্তিষ্ক...

ঈদে আসছে ‘অনন্ত অপেক্ষা’—নিখোঁজ তৌসিফকে ঘিরে মা ও স্ত্রীর আবেগঘন গল্প

অনলাইন ডেস্ক ঈদ উৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘অনন্ত অপেক্ষা’। নিখোঁজ এক যুবককে ঘিরে মা ও সদ্যবিবাহিতা স্ত্রীর দীর্ঘ...

ইবনে সিনা ট্রাস্টে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

মহানগর ডেস্ক ঢাকা, বাংলাদেশ – দেশের শীর্ষস্থানীয় সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট তাদের অ্যাকাউন্টস বিভাগে নতুন পদে নিয়োগ...

প্রকল্পের তহবিল ট্রেজারি বিলে, কর্মকর্তাদের সুইস ভ্রমণ অনিশ্চিত

অনলাইন ডেস্ক ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (SME) জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের “সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট...

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা ও স্কুলগুলোর জন্য প্রণোদনা বরাদ্দে নারায়ণগঞ্জের সিংহপুরুষ সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের মাধ্যমে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াছিন মিয়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা ও স্কুলগুলোর জন্য প্রণোদনা বরাদ্দে নারায়ণগঞ্জের সিংহপুরুষ সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের মাধ্যমে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।এসময় কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ করোনাকালে বিশেষ অবদানের জন্য তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মঙ্গলবার রাতে হাজী ইয়াসিন মিয়ার মিজমিজির অফিসে নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির এক সভায় জাতীয় পর্যায়ে কিন্ডারগার্টেন ও শিক্ষকদের দাবী আদায়ে প্রধান সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দেয়ার জন্য মোহাম্মদ আবদুল অদুদকে তিনি ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দিক থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।করোনাকালে বিশেষ অবদানের জন্য নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক (আবুল)কেও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। আলহাজ্ব ইয়াসিন মিয়া বলেন, আমি কিন্ডারগার্টেন শিক্ষকদের পাশে আছি। কারণ, তাদের পাঠদান উন্নত এবং পিইসি পরীক্ষায় তাদের ফলাফলও তুলনামূলক ভালো। মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ১২ লক্ষ রোহিঙ্গাকে ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন, সেখানে প্রায় ৮ লক্ষ শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় অর্ধকোটি মানুষের কথা তিনি নিশ্চয়ই ভাববেন বলে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সামনে আশাবাদ ব্যক্ত করেন। এসময় সাংবাদিক আবদুল অদুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় যে সাফল্য, তার প্রায় অর্ধেক অবদান কিন্ডারগার্টেনগুলোর। যেহেতু সংবিধানের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি তারা দেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রদান করছে, দেশকে নিরক্ষরমুক্ত করতে অবদান রাখছে এবং করোনার কারণে তারা ক্ষতিগ্রস্ত, তাই তাদের জন্য একটি সম্মানজনক আর্থিক সহায়তা বরাদ্দের দাবি যৌক্তিক।সভায় স্কুল খোলার পর করণীয় কি এসম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক (আবুল) এর নির্দেশনায় ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজমিজি হাজী আবদুস সামাদ সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা

আবু তাহের, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান হাওলাদার, মাদার কেয়ার প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালক জয়নাল আবেদীন, অক্সফোর্ড হাইস্কুলের পরিচালক জুলফিকার রফিকুল ইসলাম, এন আলম মেরিট কেয়ার স্কুলের পরিচালক মো. নুরুল আলম, হলিচাইল্ড জুনিয়র স্কুলের পরিচালক নাসের বিন হানিফ, ইসলামিক এডুকেয়ার একাডেমীর পরিচালক মাওলানা আবু ইউসুফ, নাহার এইচ স্কুলের পরিচালক হাফিজুল ইসলাম ভুইয়াসহ এলাকার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা/পরিচালকবৃন্দ। এসময় বক্তারা ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনগুলোকে বাঁচাতে মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

অন্তর্বর্তী সরকারের আরও ৪ সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক অন্তর্বর্তী সরকারের আরও চার সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অস্বাভাবিক লেনদেন...

ইরান যুদ্ধ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে খারিজ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর ইরানসংক্রান্ত সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC...