বুধবার, জুন ২৪, ২০২৬

করোনা যুদ্ধে একাই লড়ে যাচ্ছেন শেখ হাসিনা

পাঠক প্রিয়

ফ্যামিলি কার্ড প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে...

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি...

বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাসস মৌলভীবাজার, ১৮ জুন: মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

কুয়েতে মার্কিন ঘাঁটিতে যুদ্ধবিমানের দুঃসাহসিক হামলা ইরানি পাইলটদের

অনলাইন ডেস্ক কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর দুঃসাহসিক হামলার বিস্তারিত বর্ণনা প্রকাশ করেছেন অভিযানে অংশ নেওয়া...

করোনা একটি বৈশ্বিক মহামারি। করোনার ভয়াল থাবায় সারা বিশ্ব আজ ক্ষতবিক্ষত,লন্ডভন্ড। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আমেরিকা আজ মৃত্যুপুড়িতে পরিণত হয়েছে। বিশ্বের তাবৎ ক্ষমতাধর দেশ যথা ফ্রান্স,বৃটেন,চীন,রাশিয়া,জার্মানী, ইটালি সহ উন্নত বিশ্বের দেশগুলো আজ করোনার কাছে অসহায় আত্মসমর্পন করেছে। করোনার প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি আজ চরমভাবে বিপর্যস্ত। ইতোমধ্যে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা বিশ্বে কোটি কোটি কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছে।

বৈশ্বিক এই মহামারির প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশেও। তৃতীয় বিশ্বের ব্যপক জনসংখ্যা অধ্যুষিত এই দেশটি যখন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। নিন্মমধ্যবিত্ত থেকে মধ্যম আয়ের দেশে পা রাখতে যাচ্ছে ঠিক সেই সময় করোনা ভাইরাস এই নৃশংস আক্রমণ হেনেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গোপন রিপোর্টে আশংকা করা হয়েছে করোনার এই ভয়াল থাবায় বাংলাদেশে প্রায় বিশ লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারে। ষেখানে আমেরিকা,ইউরোপ সহ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী এবং আধুনিক পর্যাপ্ত সুযোগ সুবিধায় সমৃদ্ধ বিশ্বের বড় বড় দেশগুলো করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে সেই ধারণা থেকেই হয়ত অপেক্ষাকৃত অনেক দুর্বল বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করেই হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পুর্বাবাস দিয়েছিল।

বিশ্ব পরিস্হিতির আলোকে শেখ হাসিনা সরকার বৈশ্বিক এই মহামারি মোকাবেলা করার জন্য সবরকম পরিস্থিতির কথা চিন্তা করে যথা সম্ভব সবরকম প্রস্তুতি গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক এই মহাদুর্যোগ মোকাবিলা করার জন্য দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দেশের সকল স্তরের, সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসকে একটি যুদ্ধ হিসাবে ঘোষণা করে এই যুদ্ধে সকলকে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। তিনি একাত্তরের মত দলমত নির্বেশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই যুদ্ধে শরীক হওয়ার আহবান জানিয়ে এই বিজয়ী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে করোনা বিরোধী এই যুদ্ধ গত দুইমাসের অধিককাল যাবৎ চলছে। এ সময়ের মধ্যে বাংলাদেশে এপর্যন্ত তিনশ’র অধিক মানুষ নিহত হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ত্রিশ হাজার। করোনার প্রভাবে দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে। বড় বড় মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা সম্পুর্ণ ভেঙে পড়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে।

অর্থনৈতিকভাবে দ্রুত অগ্রসরমান বাংলাদেশে আকস্মিক এই করোনা ঝড়ে চরম এক বিপর্যয়ের সম্মুখীন। সরকার পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থনৈতিক সমুহ সমস্যার কথা বিবেচনা করে এক লক্ষ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। বিশ্ববাজারে বাংলাদেশের পোষাক রপ্তানি বাজার ধরে রাখার জন্য সীমিত আকারে গার্মেন্টস ফ্যাক্টরি খোলার অনুমতি দিয়েছে। করোনায় আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য যতটুকু করা সম্ভব ব্যবস্হা গ্রহণ করেছে। পর্যাপ্ত না হলে এখন পর্যন্ত চিকিৎসা সামাল দিতে সক্ষম হয়েছে। এইসব বিভিন্ন পদক্ষেপের ফলে বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনা সরকারের প্রসংশা করছে।

দেশ যখন এক ভয়াবহ সংকটের সম্মুখীন । যেখানে স্বয়ং বিশ্ব স্বাস্হ্য সংস্হা বিশ লক্ষ মানুষের জীবনহানির আশংকা ব্যক্ত করেছে। সেখানে আমাদের দেশের রাজনীতিবিদদের ভূমিকা খুবই হতাশাজনক। দেশের শতাধিক রাজনৈতিক দলের অস্তিত্বের কথা শুনা গেলেও সরকারি দল আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন ছাড়া আর কারো কোন দৃশ্যমান কর্মকান্ড চোখে পড়ছে না। বিএনপির মাঝে মধ্যে দুই একটি ত্রাণের ফটোসেশন এবং বিবৃতি প্রদান ছাড়া এ পর্যন্ত আর তেমন কোন কর্মকান্ড চোখে পড়েনি। দেশে কোন বিরোধী দল আছে বলে দৃশ্যমান কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।

মিডিয়া সর্বস্ব কিছু রাজনৈতিক দল, যারা সারা বছর মিডিয়ার মাধ্যমে মাঠ গরম করে রাখে তাদের চেহারাও আজ দেখা যায় না। সুশিল সমাজ নামিদামি যেসব বিশেষ ব্যক্তিরা সারাবছর চটকদার কথা বলেন, জাতিকে প্রয়োজনে অপ্রয়োজনে অহরহ জ্ঞান দান করেন। টকশো’তে টিভির পর্দা গরম করে রাখেন তাদের ছায়াও জাতি আজ কোথাও দেখতে পাচ্ছে না। তারা এমনই হোম কোয়ারান্টাইনে আছেন গত দুইমাসের অধিককালেও তাদের কোয়ারান্টাইন শেষ হয়নি। কবে শেষ হবে তাও কেউ জানে না। জতি কখন তাদের দর্শন পাবে তাও কেউ বলতে পারছে না।

জাতি এই ক্রান্তিকালে সমগ্র জাতি যেখানে এগিয়ে আসা উচিত সেখানে একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কারো কোন মাথাব্যথা আছে বলে মনে হয় না। সার্বিক সবদিক বিবেচনা করে মনে হচ্ছে বাংলাদেশটাকে রক্ষার দায়িত্ব শেখ হাসিনার একার। আর কারো কোন দায় দায়িত্ব নেই। করোনা যুদ্ধে তিনি একাই লড়ছেন। তিনি সফলভাবে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। ভয় নেই জননেত্রী শেখ হাসিনা। আপনি জাতির জনকের সুযোগ্য কন্যা। আপনি এগিয়ে যান। বঙ্গবন্ধুর ও এদেশের মানুষের দোয়া আছে আপনার সাথে।

‌লেখক : (স‌চিব, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয় ও সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক প‌রিষদ) – প্রেস রিলিজ

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ