বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪১ জন, সুস্থ ২,৭৪৬

পাঠক প্রিয়

চট্টগ্রাম বন্দর অচল: আমদানি-রপ্তানিতে বিপর্যয়, সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম বন্দরে চলমান লাগাতার কর্মবিরতি এবং জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুতর সংকট...

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

জামায়াতে ইসলামী নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে : সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি  কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য...

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করায় পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

অনলাইন ডেস্ক মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আর্লি বার্ক-এর ক্রু সদস্যদের সম্মানজনক ‘আর্মড ফোর্সেস সার্ভিস মেডেল’ প্রদান করা হয়েছে। ২০২৪–২০২৫...

যমুনা সেতুতে চাপ বেড়েছে, টোল আদায় ২ কোটি ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ভোটের ছুটিতে উত্তরবঙ্গ ও আশপাশের অন্তত ২৩ জেলার মানুষ গ্রামে...
 করোনাভাইরাস শনাক্তের ১৮৭তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন।

গতকালও ৪১ মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। গতকালের চেয়ে ২৪৯ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৯ দশমিক ৭১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৪৩ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৬৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৯০ হাজার ১১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৪২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৭৯২ জনের। গতকালের চেয়ে আজ ৮৫০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৭৭৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৭৮৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে গত ২৪ ঘন্টায় ১১ দশমিক ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত ১৯৫৫ দশমিক ১২ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় প্রতি ১০ লাখে ১৬ দশমিক ১২ জন, এ পর্যন্ত১৩৭১ দশমিক ৩৫ জন এবং ২৪ ঘন্টায় প্রতি ১০ লাখে মারা গেছেন শূন্য দশমিক ২৪ জন, এ পর্যন্ত মৃত্যু ২৭ দশমিক ২১ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ, আর ১০ জন নারী। এখন পর্যন্ত মোট পুরুষ মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬১৩ জন; ৭৭ দশমিক ৯৭ শতাংশ, নারী মারা গেছেন ১ হাজার ২১ জন। শতকরা হারে ২২ দশমিক শূন্য ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪১ জনই হাসপাতালে মারা গেছেন
২৪ ঘণ্টা মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে মারা গেছেন ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ১৯ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ২০ জন; যা শূন্য দশমিক ৪৩ শতংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৪০ জন; যা শূন্য দশমিক ৮৬ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১০৯ জন; যা ২ দশমিক ৩৫ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২৭৯ জন; যা ৬ দশমিক শূন্য ২ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৬০৯ জন; যা ১৩ দশমিক ১৪ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ১ হাজার ২৫৮ জন; যা ২৭ দশমিক ১৫ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২ হাজার ৩১৯ জন; যা ৫০ দশমিক শূন্য ৪ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে। এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে মারা গেছেন ২ হাজার ২৩৯ জন; যা ৪৮ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৯৮৪ জন; যা ২১ দশমিক ২৩ শতাংশ। রাজশাহী বিভাগে ৩১১ জন; যা ৬ দশমিক ৭১ শতাংশ। খুলনা বিভাগে ৩৯৩ জন; যা ৮ দশমিক ৪৮ শতাংশ। বরিশাল বিভাগে ১৭৮ জন; যা ৩ দশমিক ৮৪ শতাংশ। সিলেট বিভাগে ২০৯ জন; যা ৪ দশমিক ৫১ শতাংশ। রংপুর বিভাগে ২২০ জন; যা ৪ দশমিক ৭৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১০০ জন; যা ২ দশমিক ১৬ শতাংশ।
ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৬ হাজার ১০৫টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৯৯৯ জন ও শয্যা খালি আছে ৪ হাজার ১০৬টি। আইসিইউ শয্যা সংখ্যা ৩০৭টি, আইসিইউ শয্যায় ভর্তি রোগী আছে ১৮৯ জন ও শয্যা খালি আছে ১১৮টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা ৭৮২টি, ভর্তিকৃত রোগী ১৮১ জন ও শয্যা খালি আছে ৬০১টি। আইসিইউ শয্যা সংখ্যা ৩৯টি, আইসিইউ শয্যায় ভর্তি আছে ১৮ জন ও শয্যা খালি আছে ২১টি। সারাদেশে অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৭ হাজার ৪২৬টি, সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগী ১ হাজার ১৭৪ জন ও শয্যা খালি আছে ৬ হাজার ২৫২টি এবং আইসিইউ শয্যা রয়েছে ২০১টি ও আইসিইউ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৮ জন ও শয্যা খালি আছে ১১৩টি । সারাদেশে হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ১৪ হাজার ৩১৩টি, রোগী ভর্তি আছে ৩ হাজার ৩৫৪ জন এবং শয্যা খালি আছে ১০ হাজার ৯৫৯টি। সারাদেশে আইসিইউ শয্যা সংখ্যা ৫৪৭টি, রোগী ভর্তি আছে ২৯৫ জন এবং খালি আছে ২৫২টি। সারাদেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১৩ হাজার ১১টি। সারাদেশে হাই ফ্লো নেজাল ক্যানেলা সংখ্যা ৪৯০টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ১৭৩টি।
০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০ এই নম্বরগুলো থেকে হাসপাতালের সকল তথ্য পাওয়া যাবে। কোন হাসপাতালে কতটি শয্যা খালি আছে। কত রোগী ভর্তি ও কতজন ছাড় পেয়েছেন এবং আইসিইউ শয্যা খালি আছে কি না এই ফোন নম্বরগুলোতে ফোন করে জানা যাবে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ২ হাজার ৭৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৪৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ১৯৮ জন, খুলনা বিভাগে ৩০৩ জন, বরিশাল বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৩০০ জন, সিলেট বিভাগে ১৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩৫৫ জন, আর ছাড় পেয়েছেন ৬৭২ জন। আইসোলেশনে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন ৭৫ হাজার ৮৮৮ জন, আর ছাড় পেয়েছেন ৫৭ হাজার ৪৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৪৫৬ জন। আর ছাড় পেয়েছেন ১ হাজার ৯৪৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৫৩৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫০ হাজার ৭১৮ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ হটলাইন নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৯ হাজার ৯২টি, ৩৩৩ এই নম্বরে ২৪ ঘন্টায় ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৩ হাজার ৯০২টি এবং আইইডিসিআর’র হটলাইন ১০৬৫৫, এই নম্বরে ফোন এসেছে গত ২৪ ঘন্টায় ২৭৮টি। সব মিলিয়ে ২৪ ঘন্টায় ফোনকল গ্রহণ করা হয়েছে ৫৩ হাজার ২৭২টি। এ পর্যন্ত হটলাইনে ফোনকল এসেছে ২ কোটি ২ লাখ ২ হাজার ৫৫ হাজার ৩৫৬টি।
করোনাভাইরাস চিকিৎসা বিষয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৪৯৮ জন চিকিৎসক অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৪ হাজার ২১৭ জন স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিয়ার’র হটলাইনগুলোতে স্বেচ্ছাভিত্তিতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা জনগণকে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন। এছাড়া ২৪ ঘন্টায় কোভিড বিষয়ক টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ৫ হাজার ৮৮ জন। এ পর্যন্ত শুধু কোভিড বিষয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন ৩ লাখ ২২ হাজার ৩১৫ জন। প্রতিদিন ৩৫ জন চিকিৎসক ও ১০ জন স্বাস্থ্য তথ্যকর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৫২ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৯ লাখ ১৩ হাজার ৪২ জনকে স্কিনিং করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৯ সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৬৪ হাজার ৯৪৮ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮৭ হাজার ৮৯ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৯ সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার ৯৬০ জন এবং এ পর্যন্ত ৮ লাখ ৯৪ হাজার ৯৮৩ জন মৃত্যুবরণ করেছেন

সুত্রঃবাসস।

সর্বশেষ সংবাদ

যশোরে নির্বাচনী সহিংসতায় জামায়াত কর্মীসহ দুজন আহত

অনলাইন ডেস্ক যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের...

যশোরে ভোটকেন্দ্রে সিল চুরি, নারী বুথে ভোটগ্রহণে বিলম্ব

বিশেষ প্রতিনিধি যশোরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় একটি অফিসিয়াল সিল চুরি হওয়ার ঘটনা ঘটেছে, যা কেন্দ্রের নারী বুথে ভোটগ্রহণকে সাময়িকভাবে ধীর...

বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি ঢাকা, ১২ ফেব্রুয়ারি – দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী তারেক...

নমুনা ব্যালটসহ ভোট কেন্দ্র থেকে আটক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভোট কেন্দ্রে নমুনা ব্যালটসহ আটক উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) সংক্ষিপ্ত বিচারিক আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও...

তারেক রহমানের পরিবার ভোট দিয়েছেন ঢাকা-১৭ কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার...

জনপ্রিয় সংবাদ

মাতুয়াইলে ভোটগ্রহণে বিলম্বের অভিযোগ, ভোটারদের ব্যাপক উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক ঢাকার ডেমরার মাতুয়াইল এলাকায় হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পরে শুরু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বিএনপি...

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে, ধানের শীষের পক্ষে গণজোয়ারের দাবি এ্যানির

অনলাইন ডেস্ক লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ অপেক্ষার পর দেশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ...

তারেক রহমানের পরিবার ভোট দিয়েছেন ঢাকা-১৭ কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার...

যশোরে নির্বাচনী সহিংসতায় জামায়াত কর্মীসহ দুজন আহত

অনলাইন ডেস্ক যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের...