মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

একটি চার পাতার গাছ বিক্রি হয়েছে ৪ লাখ ৬৩ হাজার টাকা

পাঠক প্রিয়

গাছে কোনো ফুল–ফল নেই, আছে শুধু চারটি পাতা। এমনই একটি চার পাতার গাছ বিক্রি হয়েছে ৪ লাখ ৬৩ হাজার টাকায়!

নিউজিল্যান্ডে অনলাইনে বিক্রি হয়েছে বিরল প্রজাতির এই গাছটি। বিরল প্রজাতির এই গাছটির নাম র‌্যাফিডোফোরা টেট্রাসপেরমা। এটি ফিলোডেন্ড্রন মিনিমা নামেও পরিচিত।

নিলাম হওয়া গাছটির বিশেষত্ব হলো, এর চারটি পাতার প্রত্যেকটিতে দু?টি পৃথক রঙ রয়েছে। প্রতিটি পাতায় অদ্ভূতভাবে হলুদ রঙের ছোপ রয়েছে। তাও আবার একেবারে মাঝখান দিয়ে। পাতার অর্ধেকটা সবুজ আর ঠিক অর্ধেকটা হলুদ। এমন রং এই গাছে কখনো দেখা যায় না।

গাছটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো —এই ধরনের গাছের সবুজ অংশে সালোকসংশ্লেষ হয় এবং হলুদ অংশে শর্করা তৈরি হয়। ‘ট্রেড মি’ নামের একটি অনলাইন ট্রেডিং সাইটে এই গাছটি নিলামে ওঠে। দেখতে দেখতে সেটির দাম উঠে যায় নিউজিল্যান্ড মুদ্রায় ৮ হাজার ১৫০ ডলার।

জানা গেছে, মোট তিন জন মিলে এই গাছটি কিনেছেন। তাদেরই একজন জানান, আমরা আসলে তিন জনে মিলে এই গাছটি কিনেছি। এরপর একটি সুন্দর ট্রপিক্যাল বাগান তৈরি করা হবে। তাতে এরকম বিরল প্রজাতির গাছ থাকবে।

এছাড়া পাখি এবং প্রজাপতিও থাকবে। আর সেই বাগানের মাঝে থাকবে একটি রেস্তোরাঁ। শুধু নিউজিল্যান্ডে নয়, গোটা বিশ্বে এরকম ট্রপিক্যাল বাগান আর কোথাও হয়তো দেখা যাবে না।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ