শুক্রবার, মার্চ ৬, ২০২৬

শীতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে

পাঠক প্রিয়

ইরানের আইসিবিএম কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তি সহায়তা

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও প্রতিরক্ষা বিশ্লেষক...

কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: মার্কিন দূতাবাস ঘিরে বিশেষ সতর্কতা

অনলাইন ডেস্ক  চলমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার সকালে বাংলাদেশ...

৫ রানের জয়, তবু বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের; সেমিতে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক ৬৫ রানের বড় ব্যবধানে জিতলেই কেবল সেমিফাইনালের পথ খুলত—সমীকরণটা পরিষ্কারভাবেই জানা ছিল পাকিস্তানের। সেই লক্ষ্যেই পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে...

কানের ৭৯তম আসরে জুরি প্রধান পার্ক চ্যান-উক

শোবিজ ডেস্ক বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর Cannes Film Festival-এর ৭৯তম আসরে আন্তর্জাতিক জুরি বোর্ডের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত...

যে কোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী থাকবে : রাশিয়া

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে শীতে কোভিড-১৯ পরিস্থিতি আরও খারাপ হতে পারে উল্লেখ করে এই মুহূর্ত থেকেই তা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। ৩৪টি বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ডে অনুদান গ্রহণকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শীতকাল আসন্ন। কোনো কোনো ক্ষেত্রে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। আমাদেরকে এই মুহূর্ত থেকেই তা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে।’ প্রধানমন্ত্রী রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুদান হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) প্রাঙ্গণে অনুদানের চেক গ্রহণ করেন।

করোনা মোকাবেলায় জাতির সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই আর্থিক অনুদান দেয়ার জন্য শেখ হাসিনা সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘সবাই এই পরিস্থিতিতে (করোনাকালে উদ্ভূত পরিস্থিতিতে) অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আর এ জন্যই আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি।’ কোভিড-১৯-এর অভিঘাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত রাখতে প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি এবং যেখানে যা প্রয়োজন তাই দিয়েছি। কারণ জনগণের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য।’

দেশের যে কোনো সংকটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) তাদের হাত বাড়িয়ে দেয়ায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী ব্যাংকগুলো যাতে যথাযথভাবে তাদের কাজ করতে পারে, সেদিকে বিশেষ মনোযোগ দেয়ার জন্য বিএবিকে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘কিছু ব্যাংক খুব দুর্বল হয়ে পড়েছে। অনেক সময় মার্জ করতে হয়। তবে, কোন ব্যাংক ঠিকভাবে চলছে, কোনটা সঠিকভাবে চলছে না, সেগুলো বিবেচনা করেই করা হবে। আমার ওপর বিশ্বাস রাখুন, মূল্যায়ন না করে এ ব্যাপারে কিছুই করা হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার প্রথম বেসরকারি খাতে ব্যাংক খোলার উদ্যোগ নিয়েছে এবং তারা বেশিরভাগ বেসরকারি ব্যাংক পরিচালনার অনুমতি দিয়েছেন, যার ফলে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার সরকার অর্থ লেনদেনের ক্ষেত্রে মানুষকে ব্যাংক ব্যবহারে অভ্যস্ত করে তোলারও উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘তাই, আমরা চাই যে, ব্যাংকগুলো সঠিকভাবে তাদের কাজ পরিচালনা করবে। আপনারা যেসব যৌক্তিক দাবি আমার সামনে এনেছেন, তা আমরা সব সময় বিবেচনা করেছি। ব্যাংক পরিচালনায় কোনো সমস্যা থাকলে, তা আমি বিবেচনা করব।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) নেতৃত্বে ৩৪টি বাণিজ্যিক ব্যাংক-এবি ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক (বিডি) লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, এসবিএসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড।

এ ছাড়া আরও ৮টি সংস্থার মধ্যে রয়েছে- ডিরেক্টরেট জেনারেল অব ফুড, এফওএসএ (ফরেন অফিসার্স স্পাউস অ্যাসোসিয়েশন), রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্কিটেক্ট ইন্সটিটিউট, বাংলাদেশ জুডিশিয়াল এপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং মিনিস্টার গ্রুপ।

সুত্র: বাসস।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের আরও ৪ সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক অন্তর্বর্তী সরকারের আরও চার সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অস্বাভাবিক লেনদেন...

ইরানের চতুর্মুখী হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা আঘাত; সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে

বিডিরিপোর্টস ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব, উপসাগরীয় অঞ্চল এবং বিভিন্ন মার্কিন...

আইএফআইসি ব্যাংকের রমজান ও ঈদুল ফিতর বিশেষ কার্ড অফার ঘোষণা

কর্পোরেট ডেস্ক পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ কার্ড সুবিধা চালু করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার, জীবিত ৩২

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলার পর ডুবে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা থেকে এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে...