সোমবার, আগস্ট ১০, ২০২৬

আউডি’র তিন মডেলের অত্যাধুনিক গাড়ি বাংলাদেশে

পাঠক প্রিয়

প্রয়োজনীয় সব বিশ্ব স্বাস্থ্যবিধি ও নিরাপদ সুরক্ষা ব্যব¯’া বিবেচনায় নিয়ে চলতি জুনে নতুন মডেলের ৩টি গাড়ি বাংলাদেশে বাজারজাত শুরুর ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত জার্মান অটোমোবাইল কোম্পানি আউডি।

২০২০ আউডি এ৬: অসংখ্য নতুনত্ব ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে অষ্টম প্রজন্মের সফল এক পরিপূর্ণ সেডান আউডি এ৬। ডিজিটালাইজেশন, স্বা”ছন্দ্য অথবা খেলাধুলা- ক্ষেত্র যাই হোক; বহুমুখি সুবিধার অত্যাধুনিক গাড়িটি আধুনিক জীবনের এক মার্জিত প্রতীক।

গাড়িটির একক মূল্য নির্ধারণ করা হয়েছে ১.০৬ কোটি টাকা। আউডি এ৬-এর ২ লিটার টার্বোচার্জড ইঞ্জিনে রয়েছে ৪টি সিলিন্ডার, যার ফলে ইঞ্জিনে সর্বাধিক আউটপুট ১৯০ হর্সপাওয়ার এবং ৩২০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৭ স্পিড এস ট্রনিক ট্রান্সমিশন। রয়েছে প্যানারোমিক সানরুফ, এলইডি হেডলাইটস, মিলানো লেদার সিট, ১৮ ইঞ্চি অ্যালয়, ৪ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যব¯’াসহ আরও অনেক সুবিধা।

২০২০ আউডি কিউ৩: দুর্দান্ত হুমুখি ক্ষমতাসম্পন্ন এটি একটি পারিবারিক এসইউভি। এর অত্যাধুনিক প্রযুক্তি গ্রাহকদের চলার পথে এনে দেবে দুর্দান্ত এক গতি। দ্বিতীয় প্রজন্মের এই গাড়িটি শুধুমাত্র বেশি আত্মবিশ্বাসই দেবে না, পাশাপাশি দেবে কার্যকরী বিভিন্ন সুবিধার সঙ্গে প্রচুর জায়গা, পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার সুবিধা এবং আরও অনেক ব্যবহারিক সুবিধা।

এর ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল ককপিট এবং বৃহৎ একটি এমএমআই ডিসপ্লে। গ্রাহকদের সঙ্গে মানিয়ে নিতেই এর স্মার্ট প্রযুক্তি এবং সব অবকাঠামো শৈল্পিকভাবে ডিজাইন করা হয়েছে। গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ লাখ টাকা। আউডি কিউ৩-এর ১.৪ লিটার টার্বোচার্জড ইঞ্জিনে ৪টি সিলিন্ডার রয়েছে, যার ফলে ইঞ্জিনে সর্বাধিক আউটপুট ১৫০ হর্সপাওয়ার এবং ২৫০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৭ স্পিড এস ট্রনিক ট্রান্সমিশন। রয়েছে প্যানারোমিক সানরুফ, ডায়নামিক টার্ন সিগন্যালসহ ম্যাট্রিক্স এলইডি হেডলাইট, অরিজিনাল লেদার সিট, ১৮ ইঞ্চি অ্যালয়, আউডি ভার্চুয়াল ককপিট প্লাস, ৩ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যব¯’াসহ আরও অনেক সুযোগ সুবিধা।

২০২০ আউডি কিউ ৮: গাড়িটি কিউ পরিবারের নতুন সংযোজন, যা সুচারুভাবে চার দরজার বিলাশবহুল সেলুন এবং বৃহৎ এসইউভির বহুমুখি ব্যবহার উপযোগী। এটি অফরোড ডিউটি অথবা ব্যাবহারকারীর স্বাভাবিক চলাচলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর প্রগতিশীল ডিজাইন, অত্যাধুনিক অপারেটিং, সাসপেনশন প্রযুক্তি, অভিজাত অভ্যন্তরীণ নকশা এবং স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার সিস্টেমগুলো ব্যাবহারকারীর ব্যবসায়িক বা অবসর জীবনের আদর্শ সঙ্গী।

আউডি কিউ ৮ মাইল্ড হাইব্রিড গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৯৯ কোটি টাকা। এর ৫৫ টিএফএসআই কোয়াট্রো ৩ লিটার ভি৬ ইঞ্জিন এবং মাইল্ড হাইব্রিড বৈদ্যুতিক যান, যার সর্বাধিক আউটপুট হলো ৩৪০ হর্সপাওয়ার এবং ৫০০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৮ স্পিড টিপট্রনিক ট্রান্সমিশন। রয়েছে একটি স্ট্যান্ডার্ড প্যানারোমিক গ্লাস সানরুফ, ডায়নামিক টার্ন সিগন্যালের সঙ্গে এইচডি ম্যাট্রিক্স এলইডি হেডলাইট, ব্যাং ও অলুফসেন থ্রিডি সাউন্ড সিস্টেম, হেডস আপ ডিসপ্লে, অ্যাডাপটিভ এয়ার সাসপেন্সন, এস লাইন এক্সটেরিয়র প্যাকেজ, অরিজিনাল ভালকোনা লেদার সিট, ম্যাসাজ সিট, অ্যাপল কারপ্লে, ২১ ইঞ্চি অ্যালয়, আউডি ভার্চুয়াল ককপিট, ৪ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যব¯’াসহ আরও অনেক অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। বাংলাদেশে আউডি ব্র্যান্ডের একমাত্র অনুমোদিত প্রতিনিধি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড থেকে গাড়িগুলো কেনা যাবে। সব গাড়ি দুই বছরের সীমাহীন মাইলেজ ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সব সেবা ঢাকার তেজগাঁওয়ে অব¯ি’ত নিজস্ব সার্ভিস সেন্টার থেকে দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপ প্রতিরোধে সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব বিধি নিষেধ অনুসরণ করে আউডি’র শোরুম খোলা থাকছে। –সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ