বুধবার, জুলাই ১, ২০২৬

লক্ষ্মীপুর-৪ আসনের এমপি বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল

পাঠক প্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে...

সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ দর্শকপ্রিয়, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ

বিনোদন ডেস্ক: চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু...

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী বীথিকা বিনতে হোসাইন-কে আগামী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীসহ দুই উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এ দাবি জানিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

স্থানীয়দের দাবি, মরহুম জননেতা শফিউল বারী বাবু-র অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং রামগতি-কমলনগরের দীর্ঘদিনের অবহেলিত জনপদের উন্নয়নে বীথিকা বিনতে হোসাইনের কোনো বিকল্প নেই। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানবিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, যা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে কমলনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক জামাল উদ্দিন আবগানী ও সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন বলেন,
“রামগতি ও কমলনগরের প্রতিটি মানুষের মুখে এখন একটিই নাম—বীথিকা বিনতে হোসাইন। আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি মন্ত্রী হলে এই অবহেলিত জনপদসহ সারা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আমাদের বিশ্বাস।”

একই ধরনের দাবি জানিয়েছেন রামগতি-কমলনগরের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাদের ভাষ্য, শফিউল বারী বাবুর রাজনৈতিক আদর্শ ও ত্যাগের উত্তরসূরি হিসেবে বীথিকা বিনতে হোসাইন অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হবে এবং উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দাবির পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শত শত পোস্টে সমর্থকরা তাদের প্রিয় নেত্রীকে আগামী মন্ত্রিসভায় দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।

তৃণমূল নেতাকর্মীদের মতে, দলের দুঃসময়ে সাহসী ভূমিকা পালনকারী পরিবার থেকে উঠে আসা এবং একজন দক্ষ, মানবিক ও জনবান্ধব নারী নেত্রী হিসেবে বীথিকা বিনতে হোসাইনকে যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ