সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

শিক্ষার্থীদের  প্রমোশনের কথা বললেন প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

সার্বিক করোনা মহামারী পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা নেয় সম্ভব হবে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে প্রমোশনের বিষয়েও কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলেন। নোয়াখালীর এক শিক্ষার্থীর কথার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় ঐ শিক্ষার্থীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যা কিছু করছি সব তোমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুল করতে পারছে না। তারপরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।

করোনা পরিস্থিতিতে চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা বাতিলের ঘোষণা করছে সরকার। অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যে এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষাগুলো (জেএসসি-জেডিসি) নেয়া হবে কি হবে না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে, সিদ্ধান্ত হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়েও।

আজ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। এর ফলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। অনলাইনে শিক্ষা দেয়া হচ্ছে টেলিভিশনে। তোমরা সেখানে মনোযোগ দেবে। করোনাকালে প্রচুর সময় পাচ্ছ। তোমাদের পড়ার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারাবিশ্বেই এ অবস্থা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ