মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

হাইকোর্টের নির্দেশ: ৪৩তম বিসিএস-এর নন-ক্যাডার ৮৫০১টি পদ সংরক্ষণ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রবিবার (১৪ ডিসেম্বর) হাইকোর্ট ৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার প্রার্থীদের জন্য মোট ৮৫০১টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই নির্দেশ ৪৩তম বিসিএস-এর ৭৭৩ জন প্রার্থীর দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়েছে। রিটে মূলত জানানো হয়, ২০২৫ সালের মে মাসে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রেরিত নন-ক্যাডার পদসমূহ সমন্বয় করে জনপ্রশাসন মন্ত্রণালয় ৮৫০১টি পদে ৪৩তম বিসিএস-এর প্রার্থীদের মধ্য থেকে সুপারিশ করার নির্দেশনা দিয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদের অনেক অংশ ৪৪তম বিসিএস-এর প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগের জন্য বরাদ্দ করেছে। এ কারণে ৪৩তম বিসিএস-এর প্রার্থীরা আদালতে পদগুলো সংরক্ষণে আবেদন করেছিলেন।

রিটে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, নাঈম সরদার ও আশরাফুল করিম সাগরের সহায়তায়। পিএসসি পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনার পর ৪৩তম বিসিএস-এর প্রার্থীদের জন্য ৮৫০১টি নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশ দেন।

৪৩তম বিসিএস-এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ প্রাথমিকভাবে ৫০০ জন প্রার্থী এই রিট দায়ের করেছিলেন। পরে আরও ২৭৩ জন আবেদনকারী যুক্ত হন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ