শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

সিএসই এর ২৫ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

পাঠক প্রিয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ২৫ তম বার্ষিক সাধারন সভা নভেম্বর ১২, ২০২০ ইং তারিখে চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহীম ।
এবার সিএসই এর বার্ষিক সাধারন সভা বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী (অর্ডার, তারিখ-১১ জুন ২০২০) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন করেছে। এ বার্ষিক সাধারন সভায় সিএসই এর পরিচালক প্রফেসর এস এম সালামাত উল্লাহ ভুইয়া, জনাব এম এ মালেক, জনাব এস. এম. আবু তৈয়ব,জনাব সোহেল মোহাম্মদ শাকুর, জনাব মো. লিয়াকত হোসেইন চৌধুরী,এফসিএ, এফিসিএমএ, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, জনাব মির্জা সালমান ইস্পাহানি, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, জনাব শাহাজাদা মাহমুদ চৌধুরী, জনাব মোহাম্মদ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জনাব মামুন-উর-রশিদ এবং জনাব রাজীব সাহা এফসিএস, কোম্পানি সেক্রেটারি উপস্তিত ছিলেন। উক্ত বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগণ ২০১৯-২০২০ সালের জন্য ৫% নগদ লভ্যাংশ প্রদানের জন্য আনুমোদন দেন। শেয়ারহোল্ডারগণ এস. আর. ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব, মো: সিদ্দিকুর রহমান এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব , মোহাম্মেদ মহিউদ্দিন, এফসিএমএ কে সিএসই এর পরিচালক হিসাবে নির্বাচিত করেন। উল্লেখ্য যে, এ বছর শেয়ারহোল্ডারদের নির্বাচনও ডিজিটাল প্ল্যাটর্ফম ব্যবহার করে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ