শুক্রবার, মার্চ ৬, ২০২৬

‘শুধু নখদন্তহীন বাঘ নয়, বিড়ালে পরিণত হবে ইসি’

পাঠক প্রিয়

ইরানের হামলায় কেঁপে উঠল দোহা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরান কাতারে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর জেরে কাতারের রাজধানী...

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানো, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় বাড়ানো ছাড়া বিকল্প নেই।...

ইসলাম ধর্ম নাকি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা?

সুফি সাগর সামস্ ইসলাম শুধুমাত্র আধ্যাত্মিক উপাসনা বা ধর্ম নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক...

মার্চ বাংলাদেশের স্বাধীনতার অগ্নিপরীক্ষার মাস

সুফি সাগর সামস্ বর্ষপরিক্রমায় আবারও আমাদের দ্বারে মার্চ মাস উপস্থিত হয়েছে। বাংলাদেশের জাতীয় জীবনে মার্চ মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসের...

যে কোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী থাকবে : রাশিয়া

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে...

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কোনো প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিলের একক ক্ষমতা থেকে সরে আসা নির্বাচন কমিশনের একটি আত্মঘাতি সিদ্ধান্ত।

কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা এককভাবে সরাসরি নির্বাচন কমিশনের কাছে থাকা আবশ্যক। প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশন থেকে ছিনিয়ে নেয়া হলে নির্বাচন কমিশন নখদন্তহীন বাঘ নয়, বিড়ালে পরিণত হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার  সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির ৬৯তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। তিনটি বিষয়ে ভিন্নমত পোষণ করে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনারের কাছে তিনি লিখিতভাবে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।
তিনি সেখানে বলেন, ‘আমি সবিস্ময়ে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশন সচিবালয় ইতোপূর্বে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ রহিত করে ‘গণপ্রতিনিধিত্ব আইন ২০২০ বিল-এর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে এই প্রস্তাবে ১১টি মৌলিক ও পদ্ধতিগত বিধান বাদ দিয়ে খসড়াটি ওই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
ইসি কমিশনার বলেন, “এতে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, আরপিও বা ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ -এর ৯১-ই ধারায় কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের সরাসরি ক্ষমতা, যা নির্বাচন কমিশনের কাছে ন্যন্ত ছিল, তার বিলোপ সাধন। এই ধারাটি সব রাজনৈতিক দলের সম্মতিতে আরপিওতে অন্তর্ভূক্ত করা হয়েছিল”
তিনি বলেন, ‘রকিবউদ্দীন কমিশন এটি বাতিলের উদ্যোগ নিয়ে চরম সমালোচনার মধ্যে পড়ে এবং পরে ওই উদ্যোগ থেকে সরে আসে। প্রার্থিতা সরাসরি বাতিলের একক ক্ষমতা থেকে সরে আসা নির্বাচন কমিশনের একটি আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করি। এতে নির্বাচন কমিশন নখদন্তহীন বাঘ নয়, বিড়ালে পরিণত হবে। আমি এই সিদ্ধান্তের প্রতিবাদ জ্ঞাপন করছি। আমার মতে প্রার্থিতা বাতিলের ক্ষমতা এককভাবে সরাসরি নির্বাচন কমিশনের কাছে থাকা আবশ্যক।’
মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন কমিশন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনা আইনের যে সংস্কারের যে প্রস্তাব করেছে, আমি তার সঙ্গেও একমত নই। কেবল নির্বাচন পরিচালনার জন্য ভিন্ন আইন হতে পারে না, তা সার্বজনীন হবে হবে। বিশেষত স্থানীয় সরকারের বিভিন্ন পদ ও পদবি পরিবর্তন নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এই সংস্কার কার্যক্রম নিতান্তই স্থানীয় সরকারের বিষয়। বর্ণিত অবস্থায় আমি উল্লিখিত তিনটি বিষয়ে ভিন্নমত পোষণকরে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি।” মি. তালুকদার বলেন, “নির্বাচন কমিশনের ২৪ আগস্ট ২০২০ তারিখের ৬৯তম সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনা আইনের খসড়া অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। এই খসড়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ রহিত করে সংশোধনসহ ‘গণপ্রতিনিধিত্ব আইন, ২০২০’ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। আমি এই উদ্যোগের সম্পূর্ণ বিরোধিতা করি।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে খারিজ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর ইরানসংক্রান্ত সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার, জীবিত ৩২

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলার পর ডুবে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা থেকে এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...