শনিবার, মার্চ ১৪, ২০২৬

শিক্ষকদের বেতন বন্ধ, সংসার চালাতে হিমশিম

পাঠক প্রিয়

খার্গ দ্বীপে মার্কিন হামলা: পাল্টা জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা...

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের স্বশস্ত্র বাহিনী

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন Mojtaba Khamenei।...

তদবির নয়, সব ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক  রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

‘দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিবেদন জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা Tarique Rahman বলেছেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের...

ভারতগামী যাত্রীর কাছ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে বাংলাদেশি নাগরিক মো. সানি মাই-এর (২৭) কাছ থেকে দুইটি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি।...

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর মডেল কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করে সংসার চালাচ্ছিলেন জাহেদুল ইসলাম। স্বল্প আয়ে সন্তানদের নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। স্কুলের বেতনের পাশাপাশি সংসারের ব্যয় মেটাতে অতিরিক্ত সময় শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে চলত তার সংসার। কিন্তু করোনার কারণে গত ৬ মাস ধরে স্কুলের বেতন বন্ধ। নেই সরকারি সহায়তা। এতে নিদারুণ কষ্টে কাটছে তার জীবন। বর্তমানে তিনি রংমিস্ত্রীর কাজ করেন।

বিরামপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্যমতে, উপজেলায় ৪৫টি কিন্ডারগার্টেনে প্রায় ৩ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে। স্কুলগুলোতে শিক্ষক-কর্মচারি রয়েছেন ৪৫০ জন। তারা সবাই দূরাবস্থার মধ্যে পড়েছেন। শিক্ষক,কর্মচারিরা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা বা কোনো সুযোগ-সুবিধা পাননি।

সরেজমিনে উপজেলার বেশ কিছু স্কুল ঘুরে দেখা গেছে,শিক্ষার্থীদের পদাচরণ না থাকায় বিদ্যালয় মাঠে ঘাসগুলো বেশ বড় হয়েছে। অনেক বিদ্যালয়ে বারান্দায় আবার জালসে ধরে গেছে। কিছু বিদ্যালয়ের ঘরগুলোর মেঝে কাঁচা হওয়ায় শিক্ষার্থীদের বসার বেঞ্চগুলোতে ধরেছে উঁইপোকার আক্রমণ। সব মিলে বিদ্যালয়গুলো এক ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে।

জাহেদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, স্কুলের বেতন আর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ে সংসার চলত। কিন্তু গত ছয়মাস বেতন বন্ধ, বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে ধারদেনা করে সংসার চালিয়ে আসছি। মাঝে মাঝে মানুষের জমিতে ধান রোপণ করার কাজও করেছি। কিন্তু এখন ধার চাইতেও লজ্জা লাগে। দোকানেও অনেক বাকি পড়ায় দোকান মালিকও কথা শোনায়। তিনি বলেন, সংসারে কষ্ট ছিল। কিন্তু এমন সমস্যায় পড়তে হবে ভাবতেও পারিনি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে রংমিস্ত্রীর কাজ করছি।

মঞ্জুরুল ইসলাম নামের আরেক শিক্ষক জানান, কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশোনার পর মেধাবিকাশ স্কুলে শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে সংসার চলাতেন। অভিভাবকরা করোনার ভয়ে প্রাইভেট পড়াচ্ছেন না। তিনি বলেন, ছয় মাস কষ্ট করলাম আর কত কষ্ট করতে হবে কে জানে। মালিকপক্ষ শুধু ধৈর্য্য ধরতে বলছেন।

শিক্ষকরা বলছেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত  সরকারি নির্দেশনা থাকায় বিদ্যালয়গুলো খোলা সম্ভব হচ্ছে না। এতে অভিভাবকরা তাদের সন্তানদের বেতন বন্ধ করে দিয়েছেন। বিদ্যালয়গুলোর বন্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই কষ্ট দিগুণ হবে।

রোজগার্ডেন স্কুলের পরিচালক মো. আমিনুর রহমান কালের কণ্ঠকে বলেন, ওই বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ১৩ জন। তাদের মাসিক বেতন পরিশোধ করতে ৪৯ হাজার টাকা দরকার হয়। শিক্ষকদের গত মার্চ মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়েছে। কিন্তু অভিভাবকরা মাসিক বেতন বন্ধ করায় আর শিক্ষকদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি।

বিরামপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক মো.মাহাবুর রহমান কালের কণ্ঠকে বলেন, মার্চ মাস থেকে দেশের সকল কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ থাকায় অভিভাবকদের কাছ থেকে বেতন আদায় করা সম্ভব হয়নি। কিন্তু বিদ্যালয়গুলো ঘরভাড়া নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। সরকারি সহায়তা না পেলে শিক্ষকদের হাহাকার আরও বাড়বে।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার কালের কণ্ঠকে বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোর নামে সরকারি কোনো বরাদ্ধ এখন পর্যন্ত আসেনি। যদি আসে সরকারি নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র:কালের কন্ঠ

 

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ...

খার্গ দ্বীপে মার্কিন হামলা: পাল্টা জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

অনলাইন ডেস্ক রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর...

আরব বিশ্বের জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি মার্কিন-ইসরায়েল জোট?

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় আরব বিশ্বের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট—তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বিশ্লেষণধর্মী...

জনপ্রিয় সংবাদ

খার্গ দ্বীপে মার্কিন হামলা: পাল্টা জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র...

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ বিভাগ। তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...