শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

লাইন যাবে মাটির নিচ দিয়ে

পাঠক প্রিয়

 ইন্টারনেট ও ক্যাবল টিভির তার মাটির নিচ দিয়ে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ঝুলন্ত তার সরিয়ে আগামীকাল সোমবার থেকেই নিজ খরচে মাটির নিচ দিয়ে তার নেয়ার কার্যক্রম শুরু করবে তারা। এই শর্তে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আপাতত তার অপসারণের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার ডিএসসিসির নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আইএসপিএবি ও কোয়াব নেতাদের বৈঠকে এ সমঝোতা হয়।

বৈঠকের পর এক ব্রিফিংয়ে মেয়র তাপস বলেন, দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার আজকের পর থেকে কাটা হবে না।  আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে ওপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটি আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের কমিটমেন্ট দিয়েছেন। সে কারণেই আমরা তার কাটব না।

ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচ দিয়ে নিতে সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়ারও অনুমতি দেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সেই রাস্তা পরে সিটি কর্পোরেশনের খরচেই মেরামত করা হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে অভিযান গত মাসে শুরু হয়েছিল, তা বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল আইএসপিএবি ও কোয়াব।

বিকল্প ব্যবস্থা না করে তার অপসারণের কাজ বন্ধ না করলে রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা বন্ধের ঘোষণা ছিল তাদের। সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা হওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইএসপিএবি ও কোয়াব।

আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম জানান, দক্ষিণের মেয়রের সঙ্গে বৈঠকে তার অপসারণ অভিযান স্থগিত হওয়ায় এখন আর তারা ধর্মঘটে যাচ্ছেন না।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র:যুগান্তর

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ