
রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের পদ হবে রিস্ক ম্যানেজমেন্ট অফিসার। এ পদে নির্দিষ্ট কোনো পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
আবেদন করতে প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আরএমডি, বাসেল, ক্রেডিট অথবা ট্রেজারি বিষয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদটি ফুলটাইম এবং অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।
আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন-
https://bdjobs.com/h/details/1457455?ln=1


