শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

মেসিকে পাওয়ার ছক কষছে ম্যান সিটি

পাঠক প্রিয়

দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ড. সালেহউদ্দিন আহমেদের

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা ও সামাজিক প্রত্যাখ্যানের গুরুত্ব তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা ড....

১৮৫৭ খ্রিস্টাব্দে একজন মুসলিম সিপাহীকে অল্প আগুনে ভুনা করা হয়েছিল : সুফি সাগর সামস্

১৭৫৭ খ্রিস্টাব্দে ইংরেজরা বঙ্গ প্রদেশের নবাব সিরাজদ্দৌলাকে পরাজিত করে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা করে। সম্রাট শাহ আলম ইংরেজদের সঙ্গে...

মারা গেছে শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য...

প্রিটোরিয়ায় হোস্টেল বন্দুক হামলায় ১২ নিহত, আহত ১৪

অনলাইন ভার্সন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চল অ্যাটেরিজভিলে শনিবার ভোরে সলসভিল হোস্টেলের একটি অবৈধ শিবিনে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত...

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও...

লিওনেল মেসি শেষ পর্যন্ত যদি বার্সেলোনা ছাড়েনই, কোন দল পেতে পারে তাঁকে? আর্জেন্টাইন তারকাকে পাওয়ার দৌড়ে আপাতত শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও পিএসজির নাম। মেসিকে পেতে ইন্টারের মরিয়া ভাবের কথা এরই মধ্যে বেশ কয়েকবার খবরে এসেছে। কিন্তু পিএসজি ও ম্যানচেস্টার সিটির টাকার কাছে কি কুলিয়ে উঠবে সিরি ‘আ’র দলটি! তা ছাড়া সিটি নাকি এরই মধ্যে ফিফার আর্থিক সংগতির নিয়ম না ভেঙে কীভাবে মেসিকে পাওয়া যায় সেই ছকও কষতে শুরু করে দিয়েছে।

সদ্য শেষ হওয়া মৌসুমটা একদমই ভালো কাটেনি বার্সেলোনার। ২০০৭-০৮ মৌসুমের পর এবারই প্রথম শিরোপাহীন একটি মৌসুম কাটাতে হয়েছে ন্যু ক্যাম্পের দলটিকে। এটা নিয়ে বেশ হতাশ মেসি। বিশেষ করে বায়ার্নের কাছে ৮-২ গোলে উড়ে গিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বার্সার অধিনায়ক। এ ছাড়া জোসেফ মারিয়া বার্তোমেউয়ের বার্সা বোর্ডের ওপরই খুব একটা সন্তুষ্ট নন মেসি। সব মিলিয়ে মেসির বার্সা ছাড়ার সম্ভাবনা দেখছেন অনেকেই।

‘আমরা এ বিষয়ে সচেতন থাকব। কিন্তু দলের শক্তি বাড়াতে যা করা দরকার সেটা করব। এরই মধ্যে আমরা দুটি চুক্তি করেছি—নাথান একে ও ফেরান তোরেসের সঙ্গে। আরও খেলোয়াড় নেব আমরা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। তবে এই মুহূর্তে দলবদলের বাজারের বাস্তবতা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে।’

খালদুন আল মুবারক, ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হয়ে আসলেও নতুন চুক্তি করা নিয়ে মেসির দিক থেকে কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এ কারণে তাঁর বার্সেলোনা ছেড়ে যাওয়ার গুঞ্জন আরও বেশি করে ডালপালা মেলছে। কিন্তু মেসিকে পাওয়ার জন্য যেকোনো দলকেই দ্বিতীয়বার ভাবতে হবে—এটা না বললেও চলছে। বার্সার সঙ্গে চুক্তিতে তাঁর রিলিজ ক্লজের অঙ্কটা যে বেশ বড়—৭০ কোটি ইউরো! তাঁকে পেতে হলে হয়তো ট্রান্সফার ফির রেকর্ডও গড়তে হতে পারে।

মেসিকে পেতে আগ্রহ আছে ম্যানচেস্টার সিটির। মেসিও হয়তো বার্সেলোনা ছাড়লে সিটিতেই যেতে চাইবেন। ক্লাবটির দায়িত্বে আছেন বার্সেলোনায় তার সাবেক কোচ পেপ গার্দিওলা। কিন্তু মেসিকে পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা সিটিকে ভাবতে হবে ফিফার আর্থিক সংগতির বিষয়টি। এর আগে যে আর্থিক অসংগতি সংক্রান্ত নীতি ভঙ্গ হওয়ায় ঝামেলায় পড়তে হয়েছিল দলটিকে। উয়েফার দুই বছরের নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছিল তাদের ওপর। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত তাদের আবেদনে সাড়া দিয়ে গত মাসে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে।

এখন মেসিকে দলে পেতে আবার আর্থিক সংগতির নীতি ভঙ্গের শঙ্কা থেকে যাচ্ছে। সিটি সে ব্যাপারে সচেতন। সরাসরি মেসির কথা না বললেও এসব নিয়ে ভাবার কথা বলেছেন ম্যান সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারক। তাঁর কথা, ‘আমরা এ বিষয়ে সচেতন থাকব। কিন্তু দলের শক্তি বাড়াতে যা করা দরকার সেটা করব। এরই মধ্যে আমরা দুটি চুক্তি করেছি—নাথান একে ও ফেরান তোরেসের সঙ্গে। আরও খেলোয়াড় নেব আমরা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। তবে এই মুহূর্তে দলবদলের বাজারের বাস্তবতা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে।’

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

নির্বাচন তফসিল ঘোষণার পর দায়িত্ব রাজনৈতিক দলের : সুফি সাগর সামস্

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

অনলাইন ডেস্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। ভর্তি পরীক্ষার প্রথম দিন চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের...

এসএটোয়েন্টির নতুন আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক কেশাভ মহারাজ

অনলাইন ডেস্ক দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএটোয়েন্টির আসন্ন মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজ। গত মৌসুম পর্যন্ত তিনি ডারবান...