শুক্রবার, মার্চ ৬, ২০২৬

না’গঞ্জ মসজিদ বিষ্ফরোন: দায় নেই ডিপিডিসির

পাঠক প্রিয়

ইরানের চতুর্মুখী হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা আঘাত; সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে

বিডিরিপোর্টস ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব,...

আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে গুঞ্জন: ইরান বলছে ‘জীবিত’, শিগগিরই বক্তব্য

 অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন—এমন গুঞ্জন...

জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক  রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন...

আয়াতুল্লাহ আলি খামেনেনি নিহত: মধ্যপ্রাচ্যে তীব্র অস্থিরতা, নতুন বৈশ্বিক সমীকরণের আশঙ্কা

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেনিকে লক্ষ্য করে পরিচালিত এক অভিযানে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন...

লক্ষ্মীপুরে অটোরিকশা চুরিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, চার সদস্য আহত

প্রতিবেদক, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চুরিকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরদের ওপর গণপিটুনি ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে...

নারায়ণগঞ্জের তল্লার মসজিদে বিস্ফোরণে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কোনো দায় নেই। এর সঙ্গে তাদের সংশ্লিষ্টতাও মেলেনি।

সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার বিষয়টি তদন্ত করে দেখার সুপারিশ করা হয়েছে। এমন মন্তব্য করে ঘটনার তদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গঠিত কমিটি। এতে বলা হয়েছে, মসজিদটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল।

বৈদ্যুতিক সুইচ অন-অফ বা অন্য কোনোভাবে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এলে এই বিস্ফোরণ ঘটতে পারে। এশার নামাজ চলার সময়ই এসি চালু করা হয়। সব জানালা-দরজা বন্ধ থাকায় গ্যাস বাইরে আসতে পারেনি।

রোববার বিদ্যুৎ ও খনিজসম্পদ বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ। এ ঘটনায় মঙ্গলবার আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। খবর সংশ্লিষ্ট সূত্রের।

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়। একজনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। শঙ্কাজনক অবস্থায় দু’জন এখনও বার্ন ইউনিটে আছেন।

ঘটনা তদন্তে ওইদিনই এনওসিএস (নর্থ)-এর প্রধান প্রকৌশলী মুজিবুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করে ডিপিডিসি কর্তৃপক্ষ।

কমিটি ৫, ৬ এবং ৮ সেপ্টেম্বর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী, গণমাধ্যমের রিপোর্ট পর্যালোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করে।

প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে মসজিদে ডুয়েল সোর্স রয়েছে। যার একটি অনুমোদিত আর অপরটি অননুমোদিতভাবে নেয়া হয়েছে।

যা নিউ হাজীগঞ্জ ১১ কেভি ফিডার থেকে চেঞ্জওভারের মাধ্যমে মিটারবিহীনভাবে অবৈধ সিঙ্গেল ফেইজ সংযোগ নেয়া। এক্ষেত্রে অবৈধ সংযোগের বিষয়ে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট ডিপিডিসি’র অফিস কেন ব্যবস্থা গ্রহণ করেনি বা সংযোগ বিচ্ছিন্ন করেনি সে বিষয়ে তদন্ত হওয়া দরকার।

এক্ষেত্রে একটি তদন্ত কমিটির মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, মসজিদে গ্যাস জমা হয়েছিল।

সেখানে যে কোনোভাবে আগুন লেগে গেলে বিস্ফোরণ ঘটে। তবে নারায়ণগঞ্জের ডিপিডিসি অফিস কেন মসজিদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি বা ব্যবস্থা নেয়নি সে বিষয়ে তদন্ত করে দায়-দায়িত্ব নির্ধারণের সুপারিশ করেছে কমিটি।

এর আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ ও খনিজসম্পদ বিভাগে জমা দেয়। তিতাস গ্যাসের ব্যবস্থাপক আবদুল ওহাবের নেতৃত্বাধীন কমিটিও এ ঘটনায় তিতাসের কোনো দায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বায়তুস সালাত মসজিদের বেসমেন্টের নিচে পুরনো ও পরিত্যক্ত পাইপলাইনে গ্যাসের লিকেজ শনাক্ত হয়েছে।

তাদের মতে, মসজিদটি নির্মাণের সময় গ্যাসের পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখানে পরে লিকেজের সৃষ্টি হয়। ওই লিকেজ থেকেই গ্যাস বের হয়ে মসজিদে প্রবেশ করছিল।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু : মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪।

হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. সিফাত (১৮)। তিনি ফতুল্লার নিউখানপুর ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের ছেলে।

ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সিফাতের শরীরের ২২ শতাংশ পুড়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।

তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি জানান, এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোহাম্মদ কেনান (২৪) ও আমজাদ (৩৭) নামে দু’জন। তারাও শঙ্কামুক্ত এটা বলা যাচ্ছে না।

সুত্র: যুগান্তর।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

চেলসির জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে বড় জয়, চ্যাম্পিয়নস লিগের আশা আরও উজ্জ্বল

অনলাইন ডেস্ক  ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি তাদের চ্যাম্পিয়নস লিগের আশা জোরদার করেছে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ব্লুজরা ৪-১ ব্যবধানে...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার, জীবিত ৩২

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলার পর ডুবে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা থেকে এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে...

নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়, ফিন অ্যালেনের ইতিহাসগড়া সেঞ্চুরি ফাইনালের টিকেট নিশ্চিত করল

অনলাইন ডেস্ক কলকাতা: বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। ম্যাচে...

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের...