সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

বিদেশি বিনিয়োগ আসার প্রত্যাশা অর্থমন্ত্রীর

পাঠক প্রিয়

স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা ও কর্পোরেট নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান ফরিদা আখতারের

অনলাইন ডেস্ক যশোর, শনিবার: কৃষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের প্রতি স্থানীয় প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ...

পল্লবী থেকে চার খুনসহ একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার

অনলাইন ডেস্ক রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে...

ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের অভিযোগে সিমিন রহমানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট

আদালত প্রতিবেদক ঢাকা: নিজের ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে গোপনে ভুয়া স্বাক্ষর ও জাল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের ১৪...

ছাত্রদলের ‘নির্বাচন কমিশন ঘেরাও’ কর্মসূচি: ব্যালট পেপার অনিয়ম ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদ

অনলাইন ডেস্ক  রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ছাত্রদল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ‘নির্বাচন কমিশন ঘেরাও’...

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল...

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,বাংলাদেশে বিনিয়োগ উপযোগি প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হচ্ছে। তাই আশা করি আগামীতে আমরা প্রচুর বিদেশি বিনিয়োগ পাব। তবে এর জন্য বিনিয়োগকারিদের প্রতি আন্তরিকতা ও ভালবাসা দেখাতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ৪র্থ বর্ষ উদযাপন উপলক্ষে অনলাইনে বিনিয়োগকারিদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ইউম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী,বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম,বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশে আইএফসির ভারপ্রাপ্ত আবাসিক প্রধান নুজাত আনোয়ার, রফতানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক,স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সিইও নাসের ইজাজ, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান,ইউনিলিভারের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে প্রমূখ বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার হলো ৮৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের, যার বড় অংশ হলো বৈদেশিক বিনিয়োগ। কিন্তু দূর্ভাগ্যের বিষয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ খুব কম। তিনি বলেন, আমরা ভৌত অবকাঠামো স্থাপন করেছি। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এখন কাজ হলো ভালবাসা ও আন্তরিকতা দিয়ে বিনিয়োগকারিদের দেশে নিয়ে আসা।
তিনি জানান, বাংলাদেশ দেশি ও বিদেশি বিনিয়োগকে সমান চোখে দেখে। এখানে দেশি-বিদেশি বিনিয়োগের মধ্যে কোন বৈষম্য করা হয় না।
বিডার বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নানা কর্মসূচির প্রশংসা করে মুস্তফা কামাল বলেন, পুরনো বিডা এখন আর নেই। গত চার বছরে অনেক উদ্যোগ এগিয়ে চলেছে। বিনিয়োগকারিদের সাথে সংস্থার সম্পৃক্ততা অনেক বেড়েছে। তিনি বলেন,সময়োপযোগি ভাল কাজ করছে বিডা।
ডেমোগ্রাফিক ডেভিডেন্টের সুবিধার প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন,আমাদের জনশক্তি বড় সম্পদ। সেটাকে কাজে লাগাতে হবে। তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারাই হবে অর্থনীতির মূল শক্তি।
অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক রফতানি বহুমূখীকরণে সেক্টর ডাইভারসিফেকেশন কাউন্সিল গঠনের প্রস্তাব দেন। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সেক্টর ডাইভারসিফেকেশনের জন্য আলাদা সংস্থা গঠন না করে বরং বিডার অধীনে এ ধরনের কার্যক্রম চলতে পারে। বিডা সেক্টর ডাইভারসিফেকেশনের কাজ করতে পারবে বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সহজে ব্যবসা করার সূচকে উন্নতি করার পাশাপাশি বিডা বড় যে কাজটি করছে, তা হলো এক দরজায় সব সেবা (ওএসএস) নিয়ে আসা। এটা যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে বিনিয়োগ উপযোগি অনুকূল পরিবেশ পুরোপুরি তৈরি হয়ে যাবে।
তিনি বলেন,সারাদেশে অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, বিশেষ করে বঙ্গবন্ধু শিল্পনগর অত্যন্ত চমৎকার হচ্ছে। কিন্তু আমাদের মূল সমস্যা হলো গভীর সমুদ্র বন্দর না থাকা। মাদারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে,এর বাস্তবায়ন সম্পন্ন হলে আমরা ব্যবসাবান্ধব পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি করব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বিনিয়োগ পরিবেশের উন্নয়নে বিডার সংস্কার কর্মসূচির প্রশংসা করেন। একইসাথে তিনি কোভিড-১৯ অতিমারি মোকাবেলায় প্রণোদনা প্যাকেজসহ সরকারের অন্যান্য কর্মসূচি সময়োপযোগি ছিল বলে মন্তব্য করেন।

সুত্রঃ বাসস।

সর্বশেষ সংবাদ

বিএনপির মিন্টুর প্রার্থীতা বহাল, ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত

অনলাইন ডেস্ক ফেনী-৩ আসনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বহাল থাকল। নির্বাচন কমিশন (ইসি) রবিবার আগারগাঁওয়ের কমিশনের...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার কার্যক্রম চালু...

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট...

৩০ বছর কারাগারে, অবশেষে মুক্তি পেলেন রাহেলা বেগম

নওগাঁ প্রতিনিধি নওগাঁ: ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের রাহেলা বেগম...

আপিল শুনানি শেষ দিনে ২৩টি মনোনয়নপত্র আপিল মঞ্জুর

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানি শেষ...

জনপ্রিয় সংবাদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: সম্প্রসারণ ও স্থিতিশীলতা

বাসস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান বলেছেন, বাজারের চাহিদা ও অপারেশনাল-ব্যবসায়িক প্রয়োজনের ভিত্তিতেই ১৪টি বোয়িং...

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের বৈঠক

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য...

রাশিয়ায় চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি দেশে ফেরত

অনলাইন ডেস্ক রাশিয়ায় চাকরিচ্যুত হয়ে দেশে ফিরেছেন ৩৫ জন বাংলাদেশি কর্মী। তারা অভিযোগ করেছেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং...

সময়সীমা পেরিয়ে বিসিবির নোটিশের জবাব দিলেন পরিচালক এম নাজমুল ইসলাম

স্পোর্টস ডেস্ক ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দিলেও পরে লিখিতভাবে উত্তর...