শুক্রবার, মার্চ ৬, ২০২৬

বান্দরবানে ভেস্তে গেলো কেএনএফের সঙ্গে শান্তি সংলাপ : চলছে যৌথবাহিনীর অভিযান

পাঠক প্রিয়

উত্থান-পতন মেনে রাজনীতি করতে হয়, তা না করলে টিকে থাকা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পাওয়াকে দলটির জন্য...

ইবনে সিনা ট্রাস্টে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

মহানগর ডেস্ক ঢাকা, বাংলাদেশ – দেশের শীর্ষস্থানীয় সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট তাদের অ্যাকাউন্টস বিভাগে নতুন পদে নিয়োগ...

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টা নস্যাৎ,দুই বোমারু বিমান ভূপাতিত

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের একটি হামলার প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে...

আবেদনময়ী গানে আর কণ্ঠ দিতে চান না শ্রেয়া ঘোষাল

শোবিজ ডেস্ক  ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী Shreya Ghoshal তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এ ধরনের আবেদনময়ী গান নিয়ে...

ইরানের চতুর্মুখী হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা আঘাত; সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে

বিডিরিপোর্টস ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব,...

আগামী ২২ এপ্রিল শান্তি প্রতিষ্ঠা কমিটি ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কেএনএফের সাম্প্রতিক কর্মকা-ের কারণে সেই বৈঠক ভেস্তে গেল। সংলাপ বন্ধ ঘোষণা করল শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন শান্তি কমিটির প্রতিষ্ঠাতা ক্য শৈ হ্লা ।
তিনি বলেন, তারবীর নামাজীদের উপর হামলা, অর্থ লুটের উদ্দেশে সোনালী ব্যাংকে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্র লুট করে নেয় তারা। এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব কারণে শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি জারলম বম জানান, আমরা শান্তিপ্রিয়। ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং কেএনএফের সঙ্গে যোগযোগ করা হচ্ছে। তিনি জানান, পুরো বম জনগোষ্ঠী কেএনএফের সঙ্গে নয়। অনেকে তাদের সঙ্গে আছে, আবার অনেকে নেই। তাই পুরো বম জনগোষ্ঠীকে এসব কারণে দায়ী না করা হয়।
শান্তি প্রতিষ্ঠা কমিটির কয়েকজন সদস্য জানান, শান্তি প্রতিষ্ঠা জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে ২০২৩ সালের জুন মাসে ১৮ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কয়েক দফা ভিডিও কনফারেন্সের বৈঠকের পর প্রথম সরাসরি বৈঠকে চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দ্বিতীয় বৈঠকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়। এভাবে ধীরে-ধীরে শান্তির পথে এগোচ্ছিল সবাই। তবে হঠাৎ অবস্থান পাল্টে চরমপন্থা বেছে নিল কেএনএফ।
ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে চলছে যৌথবাহিনীর অভিযান: এদিকে ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত রুমা শাখার ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
পাহাড়ে যৌথ অভিযান সম্পর্কে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, সকল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের অভিযান শুরু করেছে। সকল জায়গায় টহল বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা পারব আমাদের সক্ষমতা আছে। আমরা ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী এর একটা সুষ্ঠু সমাধান হবে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রুমা উপজেলার সোনালী ব্যাংক লুট করার চেষ্টা করে। পরে লুট করতে না পেরে মসজিদ থেকে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
তিন উপজেলার ব্যাংকিং কার্যক্রম বন্ধ: নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের ৩ উপজেলা থানচি, রুমা ও রোয়াংছড়িতে সব ধরনের ব্যাংক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রুমা উপজেলার সোনালী ব্যাংক লুট করার চেষ্টা করে। পরে লুট করতে না পেরে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তারপর সিআইডি এসে অক্ষত অবস্থায় ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা ভল্ট থেকে বের করে।
পরে বুধবার দুপুর ১টার দিকে আবার থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি করে কেএনএফ। এ সময় তারা (কেএনএফ) দুই ব্যাংকের ক্যাশ থেকে মোট ১৭ লাখ ৪৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার বিষয়টি তারাই বিবেচনা করবে। তারা জানিয়েছেন দুই উপজেলার ব্যাংকের কার্যক্রমগুলো জেলা থেকে পরিচালনা করা হচ্ছে।

-বাসস

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

ইরানের চতুর্মুখী হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা আঘাত; সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে

বিডিরিপোর্টস ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব, উপসাগরীয় অঞ্চল এবং বিভিন্ন মার্কিন...

চেলসির জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে বড় জয়, চ্যাম্পিয়নস লিগের আশা আরও উজ্জ্বল

অনলাইন ডেস্ক  ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি তাদের চ্যাম্পিয়নস লিগের আশা জোরদার করেছে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ব্লুজরা ৪-১ ব্যবধানে...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পথনকশা তৈরির কাজ চলছে: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম  স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিক...