বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

পথশিশুদের মাদক থেকে দূরে রাখতে হবে

পাঠক প্রিয়

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট...

দেশের শস্য ভাণ্ডারে যুক্ত হলো ৬ নতুন ধানের জাত, এর মধ্যে রয়েছে ২ হাইব্রিড

বাসস দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন ছয়টি উচ্চ ফলনশীল ধানের জাত অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি হাইব্রিড...

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত...

বয়সের ভারেও ভোটের অধিকার প্রয়োগ করলেন সত্তোর বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ এইডেড হাইস্কুলের ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সত্তোর বছর বয়সী এক বৃদ্ধা তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।...

শহরে যারা টোকাই হিসেবে কয়েক দশক আগেও পরিচিত ছিল, তারাই আজকের দিনের পথশিশু। মূলত এদের পরিবার পরিজন কিংবা মা-বাবা না থাকায় এরা ঠিকানা বিহীন। এদের নেই কোন ধরাবাঁধা জীবন।

রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত শহরগুলোতে এ পথশিশুরা নিজেরাই নিজেদের মত করে থাকতে ভালবাসে। তবে নিজেদের মত থাকতে গিয়ে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এরা জড়িয়ে যাচ্ছে মাদকে। আবার স্বেচ্চায় যদিও কেউ পথশিশু হতে চায়না। পারিপার্শিক অবস্থা তথা পরিবারের অস্বচ্ছলতার কারণেই ছোট-ছোট শিশুরা পথশিশু হিসেবে আবির্ভুত হচ্ছে। এরা সবাই সমাজের সবচেয়ে নিচুস্তরের কাজে লিপ্ত। যেমন ঢাকা শহরে বিভিন্ন ট্রাফিক সিগনালে অনেক সময়ই দেখা যায় কেউ ফুল বিক্রি করছে, কেউবা গাড়ি পরিস্কারসহ বিভিন্ন কাজ করছে। কেউ ময়লার ভাগারে (ডাস্টবিন) পলিথিন সংগ্রহ করছে, পিঠে বস্তা নিয়ে কাগজ সংগ্রহ করছে, কেউবা প্লাস্টিকের বোতল। অর্থাৎ কিনা একেক শিশু একক কাজ করছে। কিন্তু এ কাজ করে অর্জিত অর্থ দিয়ে এ সব শিশু কি করে সে খবর হয়তোবা অনেকেই জানেনা। এভাবে অর্জিত অর্থ তারা খরচ করছে মাদকের পিছে। বিভিন্ন প্রকার মাদক গ্রহণ করে ঘুমানোই যেন তাদের কাছে স্বর্গ সুখ।
বিশ্বে এখন চলছে করোনা মহামারি। চলছে ঘোষিত ও অঘোষিত লকডাউন। এর মধ্যেই কয়েকদিন আগের গ্রিন রোডের পান্থপথ চৌরাস্তা এলাকার একটি গলিতে বিকেল বেলা দেখা গেল ১০-১২ বছর বয়সী এক পথশিশু তার চেয়ে বয়সে কিছুটা বড় এক বন্ধুর সঙ্গে বসে গাঁজা সেবন করছে। বন্ধুটি গভীর মনযোগে তাকিয়ে আছে তার দিকে। কিছুটা দূরে দাঁড়িয়েই তা দেখছিলাম আমরা কয়েকজন। কিন্তু কোন ভ্রুক্ষেপই করছেনা দুই গাঁজা সেবনকারী পথশিশু।
কিছুক্ষণ পর কাছে গিয়ে জানতে চাইলাম, তোমরা কি করছ? তখন বাচ্চা ছেলেটির ঝটপট উত্তর- দেখছনা কি করছি? তাদের উত্তর শুনে বেশ বিস্মিত হলেও তাদের পাশেই বসে গেলাম কথা বলতে।
পথ শিশুটি জানাল, তার নাম নয়ন। আর তার বন্ধুর নাম মোহন। এক জনেরও বাবা-মা নেই। রাতে ফুটপাতে কিংবা কখনো-কখনো কমফোর্ট হাসপাতালের গেইটের কাছে গিয়ে ঘুমায়। দিনের বেলা তারা ডাস্টবিনের ময়লা হতে প্রয়োজনীয় জিনিস কুড়ায়। আর তা বিক্রি করে কাঁঠালবাগানের কয়েকটি দোকানে। মানিক জোড়ের মত সারাক্ষণ দু’জন এক সঙ্গেই কাটায়। দিন শেষে যা উপার্জন করে তা তাদের এক বড় ভাইয়ের কাছে জমা রাখে। ওই বড় ভাইয়ের কাছ থেকেই তারা মাদক যেমন- গাঁজা অথবা ড্যান্ডি (জুতার আঠা) ক্রয় করে।
মাদক গ্রহণের কারণ জানতে চাইলে নয়ন বলে আমার বাবা-মা নেই। আমার জন্মের দুই বছরের মাথায় বাবা মারা যায়। মা দ্বিতীয়বার বিয়ে করে এক রিকশাওয়ালাকে। সে আমাকে নিতে চায় না। মা চলে গেল। আমি শুধু কাঁদলাম। এমনি অবস্থায় খিদের যন্ত্রনায় একদিন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করি। কয়েক দিন ভিক্ষে করেই কাটাই। কেননা আমার কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু কিছু দিন পর দেখলাম এভাবে দিন চলছেনা। এরপর সিদ্ধান্ত নিলাম কাগজ কুড়াবো। শুধু কাগজ কুড়িয়েও পেটের ভাত যোগার করতে পারছিলাম না। এরপর কাগজের সঙ্গে ডাস্টবিন থেকে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কুড়াতে শুরু করলাম। সারাদিন ময়লা ঘেটে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে যা পাই, তা ওই বড় ভাইয়ের হাতে তুলে দিই। সে-ই আমাকে খাবার আর গাঁজা কিনে দেয়। এভাবেই চলছে আমাদের দিন। পড়াশুনা করতে ইচ্ছে হয় না? জানতে চাইলে বলে, সেটা কিভাবে সম্ভব? আরেক পথশিশু মোহন বলে, ওসব আমাদের দ্বারা হবেনা। আমরা কেবলমাত্র খেতে আর ঘুমাতে পারলেই সব।
সে বলে, এই এলাকায় শুধু আমরা নই। আমাদের মত অনেকেই গাঁজা, চাক্কি (ঘুমানোর ওষুধ) ড্যান্ডি (জুতার আঠা) সেবন করে। আবার কেউ-কেউ ইনজেকশন নেয়। এরপর দুজনেই বলতে থাকে এসব ছাড়াও আরও বেশ কিছু মাদক যেমন নকটিন (এক ধরনের পিল), গুল পাওয়া যায়। এখানকার প্রায় সব ছেলেরাই সেসব সেবন করে। কিন্তু আমরা শুধু গাঁজা আর ড্যান্ডি সেবন করি।
এরপর আরেক গলিতে গিয়ে দেখা গেল, আরো কয়েকজন পথশিশু খোলা রাস্তাতে দাঁড়িয়েই মাদক নিচ্ছে।
ড্যান্ডি বর্তমানে অধিকাংশ পথশিশুদের কাছে খুব জনপ্রিয় একটি মাদক। কারণ অল্প খরচে এবং খুব সহজে এটি পাওয়া যায়। এক বোতল ড্যান্ডি‘র মূল্য ১০০-১২০ টাকা।
পরিসংখ্যানে দেখা যায় দেশে বর্তমানে প্রায় দশ লাখ পথশিশু রয়েছে যার অর্ধেকের বয়স ১০‘এর নিচে। আর এসব পথশিশুদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ মাদক সেবন করে।
মাদক বিরোধী সংগঠন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের ছোবল থেকে দেশকে রক্ষা করতে না পারলে, আমাদের ভবিষ্যত অন্ধকার। এই শিশুরাই আমাদের ভবিষ্যত প্রজন্ম। পথশিশুরা খুব সহজেই মাদক জোগাড় করতে পারে। তাই আমাদের উচিত এ সংক্রান্ত আইনকে কাজে লাগানো। তবে মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে সবার আগে।
তিনি বলেন, এ সব পথ শিশুদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এসব পথশিশুদের পুনর্বাসনে সরকারসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আহ্বান জানান তিনি।
মানবাধিকার কর্মী শায়লা আকতার বলেন, কেউ ইচ্ছে করে পথশিশু হয়না। কেউ যাতে পথশিশু না হয় দিকে আমাদের সবার আগে নজর দিতে হবে। এ জন্য সমাজের পরিবর্তন ঘটাতে হবে। এটা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সবার এগিয়ে আসতে হবে। কেবলমাত্র আইন করে পথ শিশুদের মাদক সেবন বন্ধ করা যাবে না। তাদের জন্য যথাযথ কাজ ঠিক করতে হবে। তারা যাতে সৎপথে আয়ের মাধ্যমে জীবন চালাতে পারে সে ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজন সচেতনতা, প্রচারণা। পথশিশুদের মাদক থেকে দূরে রাখতে সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সমাজের সবারই এগিয়ে আসতে হবে।

-বাসস

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার...

কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, সারা দেশে সুষ্ঠু ভোট চলছে : সিইসি

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না এবং এ দেশে...

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...

নিশ্চয়ই। এখানে আপনার জন্য অনলাইন পোর্টালে পোস্ট করার উপযোগী একটি সংবাদ খসড়া দিলাম: শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার খুলনা-২ কেন্দ্রে ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা-২ আসনের সোনাডাঙ্গা নবীনগর এলাকার শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার বৃহস্পতিবার বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। সরকারি নথি অনুযায়ী তার...

তারেক রহমান গুলশান মডেল হাইস্কুলে ভোট প্রদান করেছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে...

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটির মুখে বিএনপি প্রার্থী হামিদুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। তবে সকালে তিনি ভোট দিতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ সমস্যায়...

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  খুলনা-২ আসনে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই সোনাডাঙ্গার তালিমুল মিল্লাত মাদ্রাসা...

নবীউল্লাহ নবী ভোট দেওয়ার পর বিপুল জয়ের প্রত্যাশা প্রকাশ

অনলাইন প্রতিবেদক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বিপুল ভোটে জয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে...

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...