বিশেষ প্রতিনিধি

অত্যন্ত সংকটাপন্ন অবস্থার কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজই লন্ডন নেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত মেডিকেল বোর্ডের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে নিয়ে চিকিৎসক দল লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেন।
বিশেষায়িত রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
কাতারের আমিরের দেওয়া বিশেষায়িত রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এই উড়োজাহাজে কাতারের নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দলও যুক্ত থাকছে, যারা পুরো যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করবেন।
ঢাকায় এসে সরাসরি হাসপাতালে ডা. জুবাইদা রহমান
অত্যন্ত সংকটাপন্ন অবস্থার কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজই লন্ডন নেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত মেডিকেল বোর্ডের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যেই তাঁকে নিয়ে চিকিৎসক দল লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
১৫ সদস্যের সহযাত্রী দল
চেয়ারপারসনের সঙ্গে মোট ১৫ জন সহযাত্রী থাকছেন। এর মধ্যে—
-
৭ জন চিকিৎসক,
-
২ জন পুত্রবধূ,
-
এবং নিরাপত্তার জন্য এসএসএফের ২ জন সদস্য।
এ ছাড়া বিমানে কাতারের বিশেষায়িত চিকিৎসা দলের সদস্যরা থাকবেন, যারা দীর্ঘ যাত্রা নিরাপদ ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্টসহ প্রস্তুত আছেন।
অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’
এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থাকে চিকিৎসকরা ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে বর্ণনা করেছেন। লিভার, কিডনি, শ্বাসপ্রশ্বাসসহ একাধিক জটিলতায় তিনি কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি। স্থানীয়ভাবে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও উন্নত ও বিশেষায়িত ইন্টারভেনশনের জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
লন্ডনে উন্নত চিকিৎসার ব্যবস্থা
লন্ডনে পৌঁছানোর পর তাঁকে রাজধানীর একটি উচ্চমানের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হবে। যেখানে তাঁর পূর্ণাঙ্গ মেডিকেল অ্যাসেসমেন্ট ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হবে বলে চিকিৎসক দল জানিয়েছে।


