বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কোভিড মহামারীতে বিপদগ্রস্তদের সহযোগিতায়  আর টু পি

পাঠক প্রিয়

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়া নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী এবং গবেষণাধর্মী সংগঠন রাইট টু পিস (আরটুপি) “রামাদ্বান পিস ক্যাম্পেইন ২০২০” শিরোনামে মাসব্যাপী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন স্থানে যারা কোভিড-১৯ কর্তৃক উদ্ভূত সংকটে প্রকৃত অর্থে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাদেরকে চিহ্নিত করে সহযোগিতা করা। এ লক্ষ্যে এ বছরের পবিত্র রমজান মাসের শুরু থেকেই তারা ফেসবুকের মাধ্যমে অনুদান এবং যাকাত আহবান করতে শুরু করে এবং সারা দেশ থেকেই এক্ষেত্রে অভূতপূর্ব সাড়া পায়। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আর টু পি ভলান্টিয়ারদের সহযোগিতায় অনেক পরিবারকে অন্তত এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে একত্রিত করে দেশব্যাপী সমাজ সচেতনতামূলক এবং উন্নয়নধর্মী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আর টু পি। প্রতিষ্ঠার পর থেকে নিজেদের কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে আর টু পি’র স্বেচ্ছাসেবী তরুণরা। এ বছর বর্ষা পূর্ববর্তী প্রেক্ষাপটে ডেঙ্গু সংক্রমণের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে সংগঠনটি ঢাকাকে ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে “ডেঙ্গুমুক্ত ঢাকা চাই”শিরোনামে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বস্ত্র বিতরণ কর্মসূচী পরিচালনা করে। এছাড়া আর টু পি’র মূল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো মানবিক সহায়তা, যা দেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। করোনাকালীন সময়ে সারাদেশ লকডাউনের আওতায় থাকায় নিম্ন আয়ের মানুষেরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক পরিবারেরই আয়ের সকল উৎস বন্ধ হয়ে যাওয়ায় তিন বেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয়। কঠিন পরিস্থিতি পার করছে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোও। তাদের অনেকেই সামাজিক সম্মানের কথা ভেবে কারো কাছে সাহায্যও চাইতে পারছে না। এমতাবস্থায়, আর টু পি তাদের চিহ্নিত করে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় যে, মূলত বর্তমানে যাদের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন তাদেরকে আর টু পি’র ভলেন্টিয়ারদের মাধ্যমে প্যাকেজগুলি বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেজে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় অনেকগুলি পণ্য ছিলো। এ কর্মসূচির আওতায় আর টু পি ঢাকা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, নরসিংদী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, রংপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু পরিবারকে তাদের প্যাকেজ পৌছে দিতে সমর্থ হয়েছে। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করছে যে তারা যাদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে তারা হয়তো মোট বিপদগ্রস্ত জনগোষ্ঠীর অতি ক্ষুদ্র একটি অংশ৷ তাই তারা সমাজের সর্বস্তরের মানুষকে করোনাকালীন সময়ে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।  –সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ