রবিবার, জুলাই ১২, ২০২৬

কুড়িল মৃধাবাড়িতে ৫ বছর বয়সী শিশুর হত্যার অভিযোগ, ভাবী গ্রেফতার

পাঠক প্রিয়

ডিএমসি প্রতিনিধি 

ঢাকা, ২১ জানুয়ারি: রাজধানীর ভাটারা থানার কুড়িল মৃধাবাড়ি এলাকায় পাঁচ বছর বয়সী আরিফা নামের এক শিশুর হত্যার অভিযোগ উঠেছে তার ভাবীর বিরুদ্ধে। পুলিশ ঘটনার পর অভিযুক্ত খাদিজা আক্তারকে গ্রেফতার করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আরিফা ওই এলাকায় ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা মো. রাজিব। একই বাড়ির পাশের কক্ষে থাকতেন আরিফার ভাই হাসান এবং তার স্ত্রী খাদিজা আক্তার।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল জানান, শিশুটি বিভিন্ন সময় তার ভাইয়ের কাছে খাবার কিনে দেওয়ার আবদার করত, যা নিয়ে ভাবী খাদিজা আক্তার বিরক্ত হতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার সকালে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুকে হত্যা করে বাসার পানির ট্যাংকিতে ফেলে দেন।

পরিবারের সদস্যরা বিকেলে শিশুটিকে না পেয়ে ট্যাংকিতে তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই মওদুদ কামাল আরও বলেন, জিজ্ঞাসাবাদে খাদিজা আক্তার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ