রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

কাশ্মীরে তাজিয়া মিছিলে ছররা গুলি, আহত ৪০

পাঠক প্রিয়

কাশ্মীরে আশুরা উপলক্ষে বের করা একটি শোক মিছিলে চালানো ছররা গুলিতে ৪০ জন আহত হওয়ার খবর এসেছে।

কাশ্মীরি মিডিয়া সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানায়, ভূ-স্বর্গ খ্যাত উপত্যকাটির প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল।

শত শত মানুষের এই শোক পদযাত্রায় ভারতীয় পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ

কাশ্মীরে তাজিয়া মিছিলে ছররা গুলি, আহত ৪০
ছবি: সংগৃহীত @ অধিকৃত কাশ্মীরে পবিত্র মুহাররম মাসের তাজিয়া মিছিলে বাধা দিয়েছে ভারতীয় বাহিনী।

তে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুড়ে।

সে সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

তবে পুলিশ বলছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।

শ্রী নগরের হাসপাতাল কর্মীদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, আহত অন্তত ৩০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। এছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ