অনলাইন ডেস্ক

কাজু বাদাম (Cashew Nut) একটি সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ বাদাম। এটি শুধু স্ন্যাক্স হিসেবে নয়, রান্নায় স্বাদ বৃদ্ধির জন্যও ব্যবহার করা হয়। বিশেষ করে ফিরনি, সেমাই, কেক বা অন্যান্য মিষ্টি রান্নায় কাজু বাদাম একটি অনন্য স্বাদ যোগ করে।
কাজু বাদামে প্রোটিনের পরিমাণ এতটাই বেশি, যা প্রায় রান্না করা মাংশের সমান। এছাড়াও এতে প্রচুর ফাইবার থাকে এবং শর্করার পরিমাণ তুলনামূলক কম। চলুন জানি কাজু বাদামের কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
কাজু বাদামকে “অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস” হিসেবে বিবেচনা করা হয়। অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি নিম্নলিখিত ক্ষেত্রে সহায়তা করে:
-
হৃদরোগ প্রতিরোধ
-
চোখের বিভিন্ন রোগের ঝুঁকি কমানো
-
স্মৃতিশক্তি বৃদ্ধি
-
ত্বকের সৌন্দর্য বজায় রাখা
-
চোখের দৃষ্টিশক্তি উন্নত করা
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
অন্যান্য বাদামের তুলনায় কাজু বাদামে ক্যালোরি কম পরিমাণে হজম হয়। গবেষণায় দেখা গেছে, কাজু বাদামের ক্যালোরির ৮৪% মানব দেহ দ্বারা শোষিত হয়। এতে থাকা প্রোটিন ও ফাইবার ক্ষুধা কমাতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সহায়ক। ফলে ওজন নিয়ন্ত্রণে কাজু বাদাম উপকারী।
হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়
নিয়মিত কাজু বাদাম খেলে রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে। এটি স্ট্রোক ও অন্যান্য হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে।
ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক
কাজু বাদামে প্রচুর ফাইবার থাকে এবং শর্করার পরিমাণ কম। ফাইবার রক্তের শর্করার হঠাৎ বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করে। ফলে এটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কার্যকর।
হাড়ের স্বাস্থ্য রক্ষা করে
কাজু বাদামে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং কপার প্রাচুর্য থাকে, যা হাড়ের স্বাস্থ্য রক্ষা ও হাড়ের সমস্যা প্রতিরোধে সহায়তা করে। কপার শরীরে কম থাকলে হাড় দুর্বল হয়ে যায়। তাই কাজু বাদাম হাড়ের জন্য অত্যন্ত উপকারী।
কাজু বাদাম শুধুমাত্র স্বাদবর্ধক নয়, এটি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। নিয়মিত খেলে হার্ট, হাড়, ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করার মাত্রা এবং ত্বক ও চোখের স্বাস্থ্য সবক্ষেত্রেই উপকার পাওয়া যায়। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় কাজু বাদাম অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়।


