বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

‘এনআইবি’-এর উদ্যোগে চারটি ‘ডিজইনফেকশন চেম্বার’ স্থাপন

পাঠক প্রিয়

সামাজিক প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ-এনআইবি’-এর উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পয়েন্টে চারটি ‘ডিজইনফেকশন চেম্বার’ স্থাপন করা হয়েছে। আজ ১৪ মে ২০২০, বেলা ১২.০০টায় চেম্বারগুলোর শুভ উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ, সহকারী পরিচালক ডা. আশরাফুন নাহার, এআইবির সদস্য আমিনুল ইসলাম শান্ত এবং এনআইবির সমন্বয়কারী নেসার আমিন প্রমুখ।

চেম্বারগুলোর শুভ উদ্বোধনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাই এখানকার চিকিৎসকরা প্রতিনিয়ত করোনা ঝুঁকির মধ্যে রয়েছে। এনআইবির উদ্যোগে স্থাপিত ডিজইনফেকশন চেম্বার এই ঝুঁকি কমাতে সহায়তা করবে।

এআইবির পক্ষ থেকে জানানো হয়, স্বয়ংক্রিয় এই ডিজইনফেকশন চেম্বারটিগুলোতে আগত চিকিৎসক ও রোগীরা চেম্বারের ভেতর দাঁড়িয়ে স্প্রেরের মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডে নিজেকে জীবানুমক্ত করতে পারবেন। চেম্বারগুলোর তত্ত¡াবধানের দায়িত্বে থাকবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ০৩ মে ২০২০, এনআইবির উদ্যোগে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং ০৬ মে ২০২০, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একই ধরনের ডিজইনফেকশন চেম্বার স্থাপন করা হয়েছে।  -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ