শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

ইসরায়েলি গুপ্তচরকে নিয়ে গেল অস্ট্রেলিয়ার বিমান

পাঠক প্রিয়

দখলদার ইসরায়েলের গুপ্তচর কাইলি মুর গিলবার্টের মুক্তির বিনিময়ে তিন জন ইরানি ব্যবসায়ী মুক্তি পেয়েছেন। অস্ট্রেলিয়ার একটি বিমান ইরানের তিন নাগরিককে তেহরানে পৌঁছে দেওয়ার পর কাইলি মুর গিলবার্টকে সঙ্গে করে নিয়ে গেছে। কাইলি মুর গিলবার্ট অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক।

তবে কাজ করতেন দখলদার ইসরায়েলে গুপ্তচর বাহিনী আমানের হয়ে। ইরানের যে তিনজন নাগরিক মুক্তি পেয়েছেন তাদেরকে নিষেধাজ্ঞা ভেঙে ব্যবসা করার মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল।

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি গুপ্তচর প্রথমে খ্রিষ্টান ধর্মের অনুসারী ছিলেন, পরে তিনি ইহুদিবাদীদের সঙ্গে যোগ দেন। ইসলাম নিয়ে গবেষণার কথা বলে তিনি প্রথমে ইরানে ধর্ম ও মাজহাব বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক গড়েন।

ইরানে প্রথম সফরে তিনি কোনো ধরনের গুপ্তচরবৃত্তি করার চেষ্টা করেননি। কিন্তু পরবর্তীতে তার আসল কাজ শুরু হয়।

ইরানের গোয়েন্দা বাহিনী গবেষকবেশী নারীর লক্ষ্য-উদ্দেশ্য ও তৎপরতা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করার পর ২০১৮ সালের ২১ সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।দুই বছর কারাভোগের পর ইরান সরকার তাদের তিন নাগরিকের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ